বেলের যত উপকারিতা
বেল আমাদের দেশের একটি দারুণ জনপ্রিয় একটি ফল। অন্যান্য ফলের তুলনায় এর রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো অংশে কম নয়। গরমের দিনে এক গ্লাস বেলের শরবত শরীর ও মনে তৃপ্তি যোগায়। বেল পেটের নানা রকম রোগ সারাতে জাদুর মতো কাজ করে, কাঁচা বেল ডায়রিয়া ও আমাশায় রোগে ধন্বন্তরী ওষুধ হিসাবে বিবেচিত। বেল কাঁচা অবস্থায় সবুজ বর্ণের থাকে, আর পেকে গেলে হলদে রঙ ধারণ করে। কচি বেল খাওয়াই উত্তম। তবে পাকা বেলও বেশ উপকারী। প্রতি ১০০ গ্রাম বেলের শাঁসে পাওয়া যায়: পানি ৫৪.৯৬-৬১.৫ গ্রাম প্রোটিন ১.৮-২.৬২ গ্রাম স্নেহ পদার্থ ০.২-০.৩৯ গ্রাম শর্করা ২৮.১১- ৩১.৮ গ্রাম ক্যারোটিন ৫৫ মিলি গ্রাম থায়ামিন ০.১৩ মিলিগ্রাম রিবোফ্লেবীন ১.১৯ মিলিগ্রাম এসকরবিক এসিড ৮-৬০ মিলিগ্রাম নিয়াসিন ১.১ মিলিগ্রাম টারটারিক এসিড ২.১১ মিলিগ্রাম বেলের বহুমুখী উপকারিতা: -বেলের শরবত খাবার সহজে হজম হতে সাহায্য করে। পেটের সমস্যা থাকলে তা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। -প্রতিদিন বেলের শরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয়। -কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় রোগের এবং পাকা বেল কোষ্ঠকাঠিন্য রোগের মহৌষধ। -পাইলস, অ্যানাল ফিস্টুলা, হে...

Comments
Post a Comment